সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আমির চাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের পিতার ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অত্যাধুনিক শপিং সেন্টার আমির চাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল কাশেম এর পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমির আলী গতকাল শনিবার ইংল্যান্ড সময় সকাল ৭টা ১০ মিনিটে মানচেস্টারের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী মঙ্গলবার মরহুমের মরদেহ বাংলাদেশে নিয়ে আসবেন তার সন্তানেরা। সওদাগর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার গাবদেব গ্রামে মরহুমের লাশ দাফন করা হবে।
শোক ঃ আবুল কাশেম এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা: মো: জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, ডা: এসএস আল-আমিন সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com