সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে ব্যবসায়ী নেতাকে মামলা থেকে অব্যাহতির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৬৭০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এম.এ জলিল তালুকদারকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবীতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। গতকাল রোববার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়। বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজল তালুকদারের সভাপতিত্বে এবং কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ আহমদের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা এম.এ ইলিয়াছ আখনঞ্জী, মাওলানা আব্দুর নুর, সৈয়দ খলিলুর রহমান, আব্দুল আওয়াল তহবিলদার সবুজ, রামিম আহমেদ ও ইসমাঈল মাহমুদ ফিরোজ প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, উপজেলার অলুয়া গ্রামের হাজী হাসিম উল্লা তালুকদারের পুত্র বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও জাপা নেতা এমএ জলিল তালুকদার দীর্ঘদিন ধরে উপজেলা সদরস্থ ইসলামাবাদ আবাসিক এলাকার নিজস্ব বাসায় বসবাস করে আসছেন। তার গ্রামের আরস মিয়া নামে এক ব্যক্তি সংঘর্ষে গুরুতর আহত হয়ে বিগত ২৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। এ ঘটনায় ব্যবসায়ী নেতা এমএ জলিল তালুকদারকে আসামীভূক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com