সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক স্কুলছাত্রী। ছাত্রীর বাড়ি হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে। তিনি আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। আর বর হচ্ছে, চুনারুঘাটের বাদশা মিয়ার ছেলে আব্দুর রউফ। গতকাল বৃহস্পতিবার বিয়ের দিন তারিখ ধার্য ছিল। বর ও কনের পক্ষ থেকে সব আয়োজন সম্পন্ন করা হয়। উভয় পরিবারে চলছিল বিয়ের ধূম। কিন্তু ওই ছাত্রীকে বাল্য বিয়ে দেয়া হচ্ছে বলে খবর পৌছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে। এ খবরের ভিত্তিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম সম্মিলিতভাবে ত্বরিত পদক্ষেপ নেন। তাঁদের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পায় ছাত্রীটি।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সাথে সম্মিলতভাবে বিয়ে বন্ধে ত্বরিত পদক্ষেপ নেয়া হয়। তিনি বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে মহিলা বিষয়ক অধিদপ্তর বাল্য বিয়ে বন্ধ এবং প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বেও বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com