সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ছোট ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে বড় ভাইকে পিটিয়ে রক্তাক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৪৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ছোট ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে সালিশ বৈঠকে বড় ভাইকে পিটিয়ে রক্তাক্ত করেছেন মাতব্বররা। বুধবার রাতে আমবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতের নাম মনির হোসেন (২৫)। এ ব্যাপারে মনির হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় আমবাড়িয়া গ্রামের আক্কাস ও গিয়াসসহ কয়েক মাতব্বরের নামে একটি মামলা করেছেন। মনির হোসেনের অভিযোগ তার ছোট ভাই শিশু ছাদেকের উপর চুরির অপবাদে আমবাড়িয়া গ্রামে শিরু মিয়ার বাড়িতে বুধরাত রাতে শালিস বৈঠক বসে। সালিশ চলাকালে মাতব্বর আক্কাস ও গিয়াসউদ্দিন ছাদেকের ভাই মনির হোসেনকে লাটি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী সুমিনা বেগমও আহত হন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে মাতব্বরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com