সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চাউল সংগ্রহের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ দেশের খাদ্য চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানী করছে সরকার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন সাধিত হয়। শেখ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জে বিদ্যুৎ, শিক্ষা ও কৃষিক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে আমাদের সরকার ক্ষমতায় আসার পর দেশের খাদ্য ঘাটতি পূরণ করে বাড়তি খাদ্য বিদেশে রপ্তানী করা হচ্ছে। সম্প্রতি হবিগঞ্জ সদরে সরকারি খাদ্য গোদামে ৩ হাজার ৩৬১ মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাউল সংগ্রহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, দেশের মানুষ এখন তিন বেলা পেট ভরে ভাত খেতে পারে। আর বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের মানুষকে ভাত না খেয়ে আলু খাওয়ার পরামর্শ দেয়া হত। শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান, পৌর কাউন্সিলর জাহির মিয়া, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, খাদ্য কর্মকর্তা এমরান হোসেন ভূইয়া, ওসমান গনি প্রমুখ। উল্লেখ্য, প্রতি কেজি আতপ ৩১ টাকা এবং সিদ্ধ ৩২ টাকা দরে সরকারের তালিকাভূক্ত মিল মালিকদের কাছ থেকে ক্রয় করছে খাদ্য বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com