রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়-এমপি আবু জাহির ॥ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন- আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। তৃণমূলের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধ পরিকর। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল সভাকক্ষে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নোয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীকে নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা যাতে হাসপাতালে এসে কোন ধরনের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপক ডাঃ নজীবুস শহীদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ। সভায় সুষ্ঠুভাবে হাসপাতাল পরিচালনা করতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কয়েকটি উপ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১-৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৬ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশ নেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক সাবিনা আলমসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com