বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাজিউড়ার সোমেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়লটি ঝুকিপূর্ণ বেঞ্চের অভাবে চাটাইয়ে পাঠদান ॥ নতুন ভবন নির্মাণের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৮০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সোমেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক রাত্রী রাণী রায়ের অপসারণ ও নতুন ভবন নির্মাণের দাবীতে মানবন্ধন ও করেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়েল শিক্ষার্থীসহ এলাকার কয়েক শতাধিক লোক অংগ্রহণ করে।
বিশিষ্ট মুরব্বি ফরিদ মিয়ার সভাপতিত্বে ও মোঃ মামুনুল ইসলাম মমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বরুণ কুমার দাশ, মোহাম্মদ আলী, শেখ কামাল মিয়া প্রমুখ। বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিময় তুলে ধরে বলেন, আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সোমেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘনের দিনের পুরাতন এই ভবন খন্ড খন্ড হয়ে ভেঙ্গে ভেঙ্গে পরছে। যে কোন সময় এটি সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়তে পারে। এ ভয়ে আমাদের শিশুরা বিদ্যালয়ে আসছে না। তারা একটি নতুন ভবন নির্মাণের জন্য জনপ্রতিনিধিসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, বিদ্যালয়ে পর্যান্ত পরিমাণে বেঞ্চ না থাকায় আমাদের শিশুরা চাটাইয়ে পাঠদান গ্রহণ করছে।
এছাড়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষা রাত্রী রাণী রায় এর বিভিন্ন অনিময় ও দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় জনগণ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে একাধিক অভিযোগ দিয়েছেন। অভিযোগ গুলো তদন্তাধীন রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষা রাত্রী রাণী রায়ে বিরুদ্ধে বিভিন্ন অনিয়মনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও তিত্তিহীন। আমরাও দীর্ঘ ধরে অত্র বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের দাবী করে আসছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com