বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রবাসী কল্যাণ সমিতির সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৭৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের আয়োজনে প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সম্মানে রোববার বিকেলে শহরের একটি বিলাস বহুল রেষ্টুরেন্টে প্রীতিভোজ ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাছুম বিল্লাহ, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর আব্দুল হান্নান, কল্যাণ সমিতির সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র সভাপতি রিন্জল মিয়া, সহ-সভাপতি আলী জাহান, আব্দুল কাশেম, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সদস্য আব্দুল আলী, জিল্লুর রহমান জিলু, নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, মুক্তিযোদ্ধা আব্দুর রউপ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক রুবেল মিয়া, বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন, উজ্জল সরদার, ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী ৩০ জুলাই প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে নবীগঞ্জে বিভিন্ন ইউনিয়নের গরীব ও দুঃস্থদের মধ্যে রিক্সা ও সেলাই মেশিন বিতরনী অনুষ্টানে নেতৃবৃন্দ নবীগঞ্জবাসীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করে বলেন, আপনারা প্রবাসে থাকার পরও মা-মাটির টানে এলাকায় এসে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। আপনাদের এ উদ্যোগ প্রশংসনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com