সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কৃষকদের নিকট থেকে ধান ক্রয়সহ বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় ৫৯.৮৪% লোকের এবং শহর এলাকায় ১০.৮১% লোকের কৃষিখামার রয়েছে। ধান, পাট, তুলা, আখ, ফুল ও রেশমগুটির চাষসহ বাগান সম্প্রসারণ, মাছ চাষ, সবজি, পশুসম্পদ উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি, বীজ উন্নয়ন ও বিতরণ ইত্যাদি বিষয়সমূহ এ দেশের কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নের জন্য আওয়ামী লীগের সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলে কৃষিখাতে যুগান্তকারী সাফল্য এসেছে। গতকাল শনিবার হবিগঞ্জ কৃষি অধিদপ্তর আয়োজিত ‘কৃষি প্রযুক্তি মেলা ২০১৬’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। তাই হবিগঞ্জসহ সারাদেশে ভর্তুকি দিয়ে কৃষকদের নিকট থেকে ধান ক্রয়সহ বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে এ সরকার।
গতকাল শনিবার হবিগঞ্জ নিমতালা প্রাঙ্গণে কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক বশির আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কৃষিক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com