শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে পিকআপসহ দু’মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া-বানেশ্বর রাস্তার বড়ই গাছ নামক স্থানে অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় ফেনন্সিডিল ভর্তি পিকআপ ভ্যানসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে থানার এসআই মমিনুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়-ওইদিন রাত ১১টায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো নং ১৮-১৭৯০) সহ মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামের আঃ শহিদের ছেলে মোঃ শাহ আলম (৩২) ও পিকআপ ভ্যান চালক উপজেলার বেজুড়া গ্রামের হুরন আলীর ছেলে রুহুল আমিন (২১) কে আটক করেন। এ সময় পিকআপ ভ্যানটি তল্লাশী করে ৯৯ বোতল ফেনন্সিডিল জব্দ করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন জানান-এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com