শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নিখোঁজের তালিকায় হবিগঞ্জের দুইজন বাড়ি ফিরে এসেছে একজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গুলশান ও শোয়ালাকিয়ায় জঙ্গী হামলার ঘটনার পর র‌্যাব সারা দেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার রাত সোয়া ১২টায় র‌্যাব ফেইজবুক সাইটে ওই তালিকায় ২৬১ জন নিখোঁজের নাম পরিচয় দেয়া হয়। ওই তালিকায় হবিগঞ্জের দুই যুবকসহ সিলেট বিভাগের ৮ জনের নাম রয়েছে। তারা হচ্ছে-লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের কুতুব আলীর ছেলে মঈন উদ্দিন (২০)। সে ঢাকার তেজকুনিপাড়ার রেল কলোনিতে বসবাস করতো। গত ২৬ মে থেকে সে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় ২৭ মে একটি জিডি করা হয়েছে। যার নম্বর ১৬২৩। অপর যুবক হচ্ছে, মাধবপুর উপজেলার সুন্দাদিল কাজিবাড়ির মো. সুলাইমানের ছেলে মো. নাহিদুল ইসলাম ইমন। গত ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম মেড্ডা পীর বাড়ি থেকে নিখোঁজ হয়। ৩১ মে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি জিডি করা হয়। যার নম্বর ১৫২৭।
উল্লেখ্য যে, মাধবপুরের আমন ইতিমধ্যে বাড়ি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com