শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জের টংগীটিলা দরবার শরীফের পীর ছোট মিয়ার প্রথম ওফাত দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের টংগীটিলা দরবার শরীফে পীরে ত্বরিকত আলহাজ্ব সৈয়দ সৈয়দুর রহমান ছোট মিয়া এর প্রথম ওফাত দিবস উপলক্ষে ওরস ও সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই রাতব্যাপী মহা-সম্মেলনের উদ্বোধন করেন পীরজাদা সৈয়দ শাহ দরাজ। আলহাজ্ব মাওঃ মুফতি সৈয়দ শাহ রিয়াজের সভাপতিত্বে অনুষ্টিত সুন্নী মহা-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মুফতি গিয়াস উদ্দিন আতত্বাহেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ। বক্তব্য রাখেন মাওঃ আবু আইয়ুব আনসারী, মাওঃ মুজাহিদুল ইসলাম, মাওঃ কাওছার আহমদ, মাওঃ শেখ শফিকুল হাসান রেজভি প্রমূখ।
উল্লেখ্য, পীরে ত্বরিকত আলহাজ্ব সৈয়দ সৈয়দুর রহমান ছোট মিয়া ঐতিহ্যবাহী টংগীটিলা দরবার শরীফের গদিনিশান পীর ছিলেন। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তাঁর অসংখ্য ভক্ত মুরিদান রয়েছে। জীবদ্দশায় তিনি মানব কল্যান ও ইসলামের সেবায় বিশেষ অবদান রাখেন। তাঁর সন্তানরাও দেশে বিদেশে প্রতিষ্ঠিত।
এদিকে পীর আলহাজ্ব সৈয়দ সৈয়দুর রহমান ছোট মিয়ার প্রথম ওফাত দিবস উপলক্ষে তাঁর বড় সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক ও সাবেক ছাত্রনেতা সৈয়দ শাহ নেওয়াজের উদ্যোগে লন্ডনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com