বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বিএসএফের হাতে আটকের ৫দিন পর চুনারুঘাটের ২ যুবক ফিরে এসেছে

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ ৫দিন জেলে থাকার পর দুই বাংলাদেশী যুবককে ছেড়ে দিয়েছে বিএসএফ। শনিবার সকালে বিজিবি’র টহল ফাঁকি দিয়ে ওই দুই যুবক বাল্লা সীমান্তের গোপন পথ দিয়ে দেশে প্রবেশ করে। ৫ জানুয়ারী চুনারুঘাটের বাল্লা সীমান্তের গাজীপুর গ্রামের আঃ মন্নানের পুত্র হুমায়ুন (২৫) ও একই গ্রামের আঃ খালেকের পুত্র কদ্দুছ (৩৫) ১৯৬৫ নং মেইন পিলারের কাছে কুলিবাড়ী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে আটক করে। সীমান্ত আইন অমান্য করে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করায় ওই দুই যুবককে আটকে রাখে বিএসএফ। এদিকে আটক যুবকদের আত্মীয়রা ত্রিপুরা রাজ্যের দূর্গানগর এলাকার চোরাকারবারীদের সাথে যোগাযোগ করে আটক যুবকদের ছাড়িয়ে আনার ব্যবস্থা নেয়। শুক্রবার ভোরে কদ্দুছ ও হুমায়ুনকে বাংলাদেশে ফেরত দেয় চোরাকারবারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com