সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে স্কুলছাত্রীকে অপহরণকালে সিএনজিসহ দুই অপহরণকারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্কুল ছাত্রীকে অপহরণকালে সিএনজিসহ দুই অপহরণকারী আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, উপজেলার গুহারুয়া গ্রামের নুর মিয়ার ছেলে মোতাহির (১৮), একই উপজেলার মানিকপুর গ্রামের কুটি মিয়ার ছেলে অটোরিকশা চালক শামসু মিয়া (২২)। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ধুলিয়াখাল রোডের লামাতাশি ইউনিয়নে প্রবেশ গেইটের সামন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির জনৈক ছাত্রী তার বাড়ি থেকে পরীক্ষার উদ্দ্যেশে গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় স্কুলে রওয়ানা দেয়। স্কুল গেইটে পৌছামাত্র মোতাহির ওই ছাত্রীটিকে অটোরিকশাতে তুলে হবিগঞ্জের দিকে রওয়ানা দেয়। খবর পেয়ে রাস্তায় টহলরত পুলিশ তাদের পিছু ধাওয়া করে ধুলিয়াখাল রোডের নন্দনপুর ঢুকার রাস্তার মোড় থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। বাহুবল মডেল থানার এসআই কাজী জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অটোরিকশাসহ দুই অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com