সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জঙ্গীবাদ সস্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলোন-ডাঃ মুশফিক

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, বোমা হামলা ও জঙ্গীবাদ সস্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশ শিক্ষাক্ষেত্রে আজ বহুদূর এগিয়ে গেছে। তিনি গত শনিবার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের মাধবপুর, গালিমপুর মোহাম্মদীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, দীঘলবাক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুজিবুল হক মজি, খসরু মিয়া, জুয়েল আহমেদ, জিল্লুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহজাহান সাজু, লন্ডন প্রবাসী আব্দুস সালাম চৌধুরী, আবুল কাশেম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com