সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলের গোহারুয়া গ্রামে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সংঘর্ষে আহত যুবক স্বপন মিয়া (২৫) মারা গেছে। রোববার ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত স্বপন ওই গ্রামের ফজলু মিয়ার পুত্র। পুলিশ সূত্র জানায়, পাওনা টাকাকে কেন্দ্র করে গত ৬ জুলাই রাতে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পরে ১০ জন লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্বপন মিয়াকে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোররাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, মারা গেছে বলে খবর পেয়েছি। তবে এ ব্যাপারে কোন অভিযোগ এখনও পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com