সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গত ৯জুলাই শনিবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন পশ্চিমবাগ মাঠে ফুটবলের ফাইনাল খেলা ছিল। খেলায় অংশগ্রহণ করে আজমিরীগঞ্জের নোয়াগড় ও বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া গ্রাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের খেলোয়ারদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় নোয়াগড়ের পক্ষ নেয় শিবপাশা এবং নন্দিপাড়ার পক্ষ নেয় পশ্চিমবাগ। এতে সংঘর্ষে ভয়াবহ আকার ধারণ করে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় ফয়সল আহমেদ, শফিকুর রহমান ও রেজাউলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদেরকে আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com