সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সারাদেশের ন্যায় জগন্নাথ,বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব গতকাল বুধবার বিকালে সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোবিন্দ জিউড় আখড়ার পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নারায়ন রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, প্যানেল মেয়র বাবুল দাশ, প্যানেল মেয়র ফারজানা আক্তার পারুল। উপস্থিত ছিলেন, রথযাত্রা উদযাপন কমিটির আহাবায়ক মন্টু লাল আচার্য্য, থানার সেকেন্ড অফিসার সুদীন দাশ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহাবায়ক রাব্বি আহমদ মাক্কু, সাবেক পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ. পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সহ-সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ, বিপুল দেব, অশোক তরু দাশ, প্রমথ চক্রবর্তী বেনু, মৃদুল কান্তি রায়, কর্নমনি দাশ, প্রনব দেব, তনুজ রায়, তœদীপ দাশ, অনন্ত কুমার দাশ, মিল্টন রায়, ভবানী শংকর ভট্টাচার্য্য, নিতেশ রায়, বিধান ধর, পবিত্র বনিক, সুশান্ত বনিক, অঞ্জন পুরকায়স্থ, শংকর দেব, উত্তম কুমার রায়, বিধান দেব, উৎপল দাশ, পার্থ পাল, কাঞ্চন বনিক, দিলীপ গোপ, সলিল বরন দাশ, গুরুপদ দাশ ময়না, সুদীন দাশ, লিটন চন্দ্র দাশ, বিপুল চক্রবর্তী, বিপুল দাশ প্রমূখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় একটি আধুনিক রথ নির্মানে উপজেলা ও পৌর পরিষদের আর্থিক অনুদানের প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com