শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের নয়া কমিটি ॥ জাহির সভাপতি, শাকিল সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী। সভার শুরুতে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান ও জেলা সাংবাদিক ফোরমের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর। বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোঃ ফরিয়াদ, এডঃ শাহ ফখরুজ্জামান, সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, আব্দুল হালীম, এম এ মজিদ, মোশাহিদ আলম, শাকিল চৌধুরী, মোঃ নুর উদ্দিন, মোঃ ছানু মিয়া, আব্দুর রউফ সেলিম, সুরুজ আলী প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনা শেষে বার্ষিক রিপোর্ট ও হিসাব অনুমোদন করা হয়।
সাধারন সভা শেষে কার্যনির্বাহী কমিটি নির্বাচনের নির্বাচন কমিশনার হারুনুর রশীদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২০১৬-২০১৭ সেশনের কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শাহ ফখরুজ্জামান। নয়া কমিটির কর্মকর্তাগণ হলেন- সভাপতি সায়েদুজ্জামান জাহির (আরটিভি), সহ-সভাপতি শ্রীকান্ত গোপ (দেশ টিভি), সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী (৭১ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, কোষাধ্যক্ষ মোশাহিদ আলম (মাই টিভি), সদস্য হারুনুর রশীদ চৌধুরী (এনটিভি), চৌধুরী মোঃ ফরিয়াদ (চ্যানেল আই), শাহ ফখরুজ্জামান (দ্বীপ্ত টিভি), আব্দুল হালীম (এটিএন বাংলা)। এছাড়া বিগত কমিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী পদাধিকার বলে নয়া কমিটির সদস্য থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com