সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মোস্তাকের মুক্তিদাবি করেছেন এলাকাবাসী ॥ বানিয়াচঙ্গে প্রভাবশালী ১ সাবেক চেয়ারম্যানের রোষানলে শিকার সমাজকর্মী মোস্তাক

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ থানা পুলিশের হাতে জামায়াতের অর্থের যোগানদাতা ও জঙ্গি সন্দেহে সাড়াষি অভিযানে গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ জঙ্গি নয়, একজন নিঃস্বার্থ সমাজকর্মী। সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের কাছে মুস্তাক একজন আদর্শ ও ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব। নেই যার কোন রাজনৈতিক পরিচয়। জড়িত নয় কোন সংগঠনের সাথেও। তবুও সাড়াষি অভিযানে গ্রেফতার হয় মোস্তাক। তবে এলাকার লোকজনের ধারণা একজন প্রভাবশালী সাবেক চেয়ারম্যানের ব্যক্তি স্বার্থের রোষানল, ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি”।
সরেজমিনে বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রাম ও আদর্শ বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার বহু মানুষ এ প্রতিবেদকের সাথে আলাপকালে এমন দাবী করেন। জানা যায়, দেশ ব্যাপী সাঁড়াশী অভিযানের অংশ হিসেবে গত ১৫ জুন বুধবার বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের মনোয়ার আহমেদের পুত্র মোস্তাক আহমেদকে আটক করে থানা পুলিশ। পরে মোস্তাক আহমেদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন বানিয়াচং থানার এস আই ফিরোজ আহমেদ। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মামলায় উল্লেখ করা হয়, ১৫ জুন বুধবার রাত ১২.৪০ মিনিটে বানিয়াচং উপজেলার রঘু চৌধূরী পাড়াস্থ পরিত্যাক্ত ব্র্যাক স্কুল ঘরে মোস্তাকসহ কতিপয় ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে একত্রিত হলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ৬টি ককটেল ও পেট্রোলবোমাসহ গ্রেফতার করে। কিন্তু এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও তোফাজ্জুল গার্মেন্টেস এর স্বত্ত্বাধিকারী মোঃ জিতু মিয়া জানান, ওই দিন ইফতারের পর আমার দোকানে বসে মোস্তাককে নিয়ে গল্প করছিলাম। এমন সময় হঠাৎ পুলিশ এসে মোস্তাককে ধরে নিয়ে যায়। তখন মোস্তাকের কাছে ককটেল, পেট্রোলবোমা কিংবা কোন জিহাদী বই পায়নি পুলিশ”। অথচ পুলিশ মামলায় উল্লেখ করেছে, ওই দিন মধ্যরাতে মোস্তাককে উপজেলার রঘু চৌধুরী পাড়া ব্র্যাক স্কুলের মধ্য থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছে ককটেল ও পেট্রোলবোমা পাওয়া গেছে। যা একেবারেই সাজানো নাটক”। এ ব্যাপারে কথিত ব্র্যাক স্কুল ঘরের পার্শ্ববর্তী পাতির খারকানার নৈশপ্রহরী আব্দুল বাছিরের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “প্রতিদিনের ন্যায় ১৫ জুন বুধবারও আমি সারারাত ওই এলাকায় পাহারারত অবস্থায় ছিলাম। ওই রাতে ব্র্যাক স্কুল ঘর থেকে মোস্তাক কি অন্য কোন ব্যক্তিকে পুলিশ ককটেল বা পেট্রোলবোমসহ গ্রেফতার করতে দেখিনি বা কোন পুলিশকে ওই এলাকায় আসতে দেখিনি। এ ব্যাপারে রঘু চৌধুরী পাড়া ব্্র্যাক স্কুলের বাড়ির মালিক আসমা খানম জানান, ওই দিন রাতে আমার বাড়ি থেকে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এদিকে, আদর্শ বাজার, মাতাপুর ও তকবাজখানি মহল্লার বিশিষ্ট মুরুব্বি সাথে আলাপচারিতায় জানায়, “মোস্তাককে ভালো মানুষ হিসেবেই জানি। সে কোন রাষ্ট্র বিরোধী কাজের সাথে জড়িত আছে বলে আমাদের জানা নেই”। তারা আরও বলেন, “মোস্তাক গ্রেফতারের পর বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী সাংবাদিকদের বলেছেন- দেশ ব্যাপী সাঁড়াশী অভিযানের অংশ হিসেবে জঙ্গি সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছে কিছু জিহাদী বই পাওয়া গেছে। যা ১৬ জুন বৃহস্পতিবার স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু থানা পুলিশের এস আই ফিরোজ আহমেদ মামলায় উল্লেখ করেছে, মোস্তাকের কাছে ককটেল ও পেট্রোলবোমা পাওয়া গেছে। এদিকে, ওই এলাকার জনসাধারণ অতি দ্রুত মোস্তাকের মুক্তি দাবি করেন। অন্যথায় আন্দোলনেরও হুশিয়ারি দেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com