সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার। গতকাল রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুল হক ভূইয়া, বিদায়ী সহকারি পুলিশ সুপার হেডকোয়ার্টার মাসুদুর রহমান মনির, সাজ্জাদ ইবনে রায়হান ও সাজিদুর রহমান।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র তাঁর বক্তব্যে বলেন, ঈদকে সামনে রেখে ২৮ জুন থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১০টি টিম শহরে কাজ করবে। এর মাঝে যানজট নিরসনে অবৈধ টমটম ও ইভটিজার. ছিনতাইকারী, পকেটমার ইত্যাদিকে ধরবে। এ ছাড়াও প্রতিটি মার্কেটে সাদা পোষাকে দুই মহিলা পুলিশ ও পুরুষ পুলিশ নিয়োজিত থাকবে। এ ছাড়াও ঈদের সময় যাতে সংঘাত, সংঘর্ষ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। সাংবাদিকরাও শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের প্রধান সড়কে দিনে দুপুরে ট্রাক-ট্রাক্টর ও অবৈধ টমটম চলাচলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com