শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচঙ্গে জমি নিয়ে বিরোধের জের ॥ সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০১৬
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ২০জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোজাম্মিল মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মুহিত মিয়া ও মহর আলীর মাঝে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল শনিবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেটাবিদ্ধসহ ২০জন আহত হয়। আহতদের মধ্যে আসাদুজ্জামান, হাফিজুল ইসলাম, সোহেল মিয়া, সোনাদুল, মোহর আলী, আজহার, মুহিত মিয়া, লাল মিয়া, হুমায়ুন, খোকন মিয়া, আলামিন ও সাদেক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে টেটাবিদ্ধ সোনাদুল ও আসাদুজ্জামানকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com