বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানুষ হত্যা ও বৃক্ষ নিধন বন্ধের দাবী জানিয়েছে হবিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশে অব্যাহত সন্ত্রাস, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা আক্রমন, আন্দোলনের নামে নির্বিচারে মানুষ হত্যা ও বৃক্ষ নিধন বন্ধের দাবী জানিয়েছে হবিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারন সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান, গত কয়েক মাস ধরে অব্যাহত ভাবে আন্দোলনের নামে যে ভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা ও নির্বিচারে বৃক্ষ নিধন চলছে তা কোন সুস্থ মানুষ মেনে নিতে পারে না। নির্বাচন সম্পন্ন হবার পর সারা দেশে যে ভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপর হামলা, নির্যাতন লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। যুদ্ধাপরাধীদের আড়াল করার অপপ্রয়াসে দেশজুড়ে এই অস্থিতিশীল পরিবেশ  তৈরি কার হচ্ছে। জোট আশা করে নব নির্বাচিত সরকার কঠোর হস্তে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com