বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বানিয়াচংয়ে মাহে রমজান উপলক্ষ্যে সীরাত পরিষদের আলোচনা সভা ও র‌্যালী

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৬১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং সীরাতুন্নবী (সাঃ) প্রচারণা পরিষদের উদ্যোগে গতকাল বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিষদ সভাপতি মাওলানা বশীর আহমদের সভাপতিত্বে ও মাওলানা শেখ মিজানুর রহমান, হাফিজ মাওলানা তাওহিদুল ইসলাম এর যৌথ পরিচালনায় মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, মাওঃ আব্দুস সাত্তার খান, মাওঃ আব্দুর বাছিত আজাদ, শায়খ মাওঃ মুখলিছুর রহমান, প্রিন্সিপাল মাওঃ আবদাল হুসেন খান, মাওঃ কাজী আতাউর রহমান, ডাঃ মাওঃ বশীর আহমদ, মাওঃ আব্দুল জলিল ইউসূফি, মাওঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ রওশন ইজদানী, মাওঃ মুজিবুর রহমান, মুফতী তাফাজ্জুল হক, মাওঃ খলিলুর রহমান ইমরান, শফিকুর রহমান, রাশিদুল ইসলাম, তুফাজ্জুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন মাহে রমাজনের প্রতি সম্মান জানিয়ে দিনের বেলা হোটেল রেস্তোরা, সর্বপ্রকার বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ করে আমাদেরকে রমজানের রোজা পালন করতে হবে। বক্তারা আরো বলেন, রমজান খোদা ভীতি অর্জনের মাস এ মাসের গুরুত্ব অনুধাবন করে সঠিক জীবন যাপন করা আমাদের জন্য করণীয়। পরে একটি র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিরিষ তলায় এসে শেষ হয়। এ সময় শায়খ মাওঃ মুখলিছুর রহমান মোনাজাতের মাধ্যমে র‌্যালীর সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com