রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী প্রচারে বাধা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল বুধবার রাত পৌনে ৮টার দিকে সোয়াবই গ্রামে তার আতœীয়ের বাড়ীতে যাওয়ার সাথে সাথে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক আহম্মেদ ফারুলের সমর্থক নাসিরের নেতৃত্বে শতাধিক লোক ওই বাড়ী ঘেরাও করে সামসুল ইসলাম কামালকে আটক করে রাখে। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, থানার ওসি তদন্ত কে.এম.আজমিরুজামান ও নির্বাচন অফিসার মিজানুর রহমান ঘনাস্থলে গিয়ে রাত প্রায় ১২টার দিকে উদ্ধার করে। এদিকে এখবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার লোক রাতে ধর্মঘর বাজারে জড়ো হয়। এঘটনার প্রশাসন সুষ্ট বিচারের আশ্বাস দিলে জনগণ ফিরে যায়। এ ব্যাপারে সামসুল ইসলাম কামাল বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সামসুল ইসলাম কামাল বলেন-ফারুল ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় তার লোকজন ধর্মঘরের পশ্চিমাঞ্চলে আতংক সৃষ্টি করে যাচ্ছে। এবং ওই এলাকায় ভোট কেন্দ্রগুলো জোরপূর্বক দখল করে নিবে বলে তার লোকজন প্রচার করে বেড়াচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com