শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ॥ আউডিয়াল উইমেন্স কলেজ ভাল ফলাফল করে নবীগঞ্জের মানুষের আশার প্রতিফলন ঘটাবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
  • ৬৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এমপি মুনিম চৌধুরী বাবু বলেছেন, যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ফলাফল লাভে শিক্ষকের আন্তরিক পাঠদানের কোন বিকল্প নাই। নবীগঞ্জে প্রথম ও একমাত্র মহিলা কলেজ হিসাবে যাত্র শুরু করেছে। তাই সকলের সার্বিক সহযোগীতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভাল ফলাফল করে নবীগঞ্জের মানুষের আশার প্রতিফলন ঘটাবে। তিনি গত রবিবার দুপুরে নবীগঞ্জ আউডিয়াল উইমেন্স কলেজে ২০১৬ সালে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলেজের অধ্যক্ষ আব্দুল হাই এর সভাপতিত্বে এবং শিক্ষিকা শ্রাবন্তী মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, শিক্ষক পিযুষ কান্তি ঘোষ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক নিরূপম দেব, সহ-ব্যবস্থাপনা পরিচালক সলিল বরন দাশ, পরিচালনা পর্ষদের সদস্য সুশান্ত বৈদ্য, রাজীব দাশ, প্রভাষক নজির মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই ছাত্রীদের ফুল দিয়ে বরন করা হয় এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com