সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বামৈ ইউনিয়নে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মাহফুজুল আলমের উপর হামলা চালিয়ে মোবাইল ফোন, পোষ্টার ও লিফলেট ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে ৩৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোঃ মাহফুজুল আলম বাদী হয়ে লাখাই থানায় মামলাটি দায়ের করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহফুজুল আলম বুধবার রাতে কয়েকজন কর্মী নিয়ে পশ্চিম বামৈ গ্রামে নির্বাচনী প্রচারণায় যান। রাত ১০টায় তিনি নুরুল ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তায় পৌছুলে রেহান উদ্দিনের নেতৃত্বে একদল লোক পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। এতে মাহফুজসহ তার কয়েকজন কর্মীকে মারপিট করে চার্জার লাইট, মোবাইল ফোন, পোষ্টার, লিফলেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশও ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মাহফুজুল আলম জানান, তিনি ২ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানেও তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com