রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জ পৌরসভার অবৈধ টমটম আটক অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যানজট মুক্ত শহর গড়ার লক্ষ্যে হবিগঞ্জ শহরে পরিচালিত হয়েছে অবৈধ টমটম আটক অভিযান। গতকাল সোমবার পৌরভবনের সামনে হবিগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে হবিগঞ্জ মডেল থানার এস আই সুমন চন্দ্র হাজরা’র নেতৃত্বে একদল পুলিশ ও হবিগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগন এ অভিযানে অংশগ্রহণ করেন। এ অভিযানে হবিগঞ্জ পৌরসভার পার্কি ফি’র বিপরীতে দেয়া নাম্বার প্লেইট ব্যাতিত টমটমগুলোকে আটক করা হয়। অভিযানে আটক করা হয় প্রায় শতাধিক অবৈধ টমটম। পৌর পরিষদের সিদ্ধান্তের আলোকে নাম্বার বিহীন টমটম আটকের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com