সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আইপিএল’র সেরা দুয়ে মুস্তাফিজ

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০১৬
  • ৪৬৭ বা পড়া হয়েছে

এক্সপ্রে ডেস্ক ॥ বোলিংয়ে যতক্ষণে এলেন, ন’ ওভার শেষ, মুম্বাই ইন্ডিয়ানসের উইকেট পড়ে গেছে ছ’টি। আজ আর আদৌ উইকেট পাবেন কিনা সে নিয়েই শঙ্কা তৈরি হয়ে গিয়েছিল। তবে মুস্তাফিজ উদযাপনের সুযোগ পেয়ে গেলেন ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলেই। এরপর আরও দু’ উইকেট তুলে আইপিএলে প্রথমবারের মতো এক ইনিংসে নিলেন ৩ উইকেট, ১৬ রানের বিনিময়ে, কোটার এক ওভার হাতে রেখেই। সেই সাথে চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় উঠে এলেন দুই নম্বরে।
দশ নম্বর ওভারে বল করতে এসে প্রথম বলেই হারদিক পান্ডিয়াকে ফেরান মুস্তাফিজ। মাঝ উইকেটে ‘গুড লেংথ’ বল অফ স্ট্যাম্পের বাইরে পান্ডিয়ার ব্যাটের সামান্য পাশ দিয়ে বেরিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হয়। তবে বোলার-কিপারের জোরালো আবেদনের সামনে বোধহয় অনড় থাকতে পারেন নি আম্পায়ার। পান্ডিয়ার চোখেমুখেই স্পষ্ট ছিল, আউটটা মেনে নিতে ব্যক্তিগত পরের ওভারেরও প্রথম বলে উইকেট, এ যাত্রায় মুস্তাফিজের শিকার টিম সাউদি। আবারও অফ কাটার, এবার অবশ্য বল ব্যাট ছুঁয়েই জমা হয় উইকেটরক্ষকের গ্লাভসে।
নিজের তৃতীয় ওভারের শেষ বলে আবারও আঘাত হানেন ‘দ্য ফিজ’। ওভারের প্রথম বলে মুস্তাফিজকে স্কুপ করে সীমানাছাড়া করা মিশেল ম্যাক্লেনাঘান শেষ ডেলিভারিতে অফ কাটারে পরান্ত। ব্যাটে-বলে টাইমিং হল না, বল ভাসলো বাতাসে, মিড-উইকেটে ক্যাচ নিলেন হেনরিক্স।
সানরাইজার্স হায়দ্রাবাদের করা ১৭৭ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ানস ৯২ রানেই অলআউট হয়ে গেলে ব্যক্তিগত শেষ ওভারটা করার সুযোগই পান নি মুস্তাফিজ। তবে এ পর্যন্ত খেলা নয় ম্যাচ থেকে মোট ১৩ উইকেট নিয়ে পৌঁছে গেছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার দুই নম্বরে। হায়দ্রাবাদে মুস্তাফিজের সতীর্থ ভুবনেশ্বর কুমার আর কলকাতার আন্দ্রে রাসেলও পেয়েছেন ১৩টি করে উইকেট। এক ম্যাচ বেশী খেলে সর্বোচ্চ ১৪ উইকেট এখন মুম্বাইয়ের ম্যাক্লেনাঘানের দখলে। প্যাভিলিয়ন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com