রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনে প্রমাণ হয়েছে তত্বাবধায় সরকারের বিকল্প নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রহসনের নির্বাচন বাতিল ও সারাদেশের ১৮ দলের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে হবিগঞ্জে হরতাল পালিত হয়েছে।
১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘন্টার প্রথম দিনে গতকাল সোমবার সকালে শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে পিকেটিং করেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। শায়েস্তানগর পয়েন্টে হরতালে পিকেটিং ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মেয়র জি কে গউছ বলেন- ৫ জানুয়ারীর কলংকময় প্রহসনের নির্বাচনে প্রমাণ হয়েছে নির্দলীয় নিরক্ষেপ তত্বাবধায় সরকারের বিকল্প নেই। তত্বাবধায় সরকারে ছাড়া দেশে সুষ্ঠু, অবাধ, নিরক্ষেপ, শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহনমূলক নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে নির্বাচনের নামে এই প্রহসন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান। মেয়র বলেন-সবখানে সারাদিন ভোটকেন্দ্র গুলো শূন্য পড়েছিল। কেউ ভোট দিতে আসেনি। বহু ভোট কেন্দ্রে একটি ভোটও পড়েনি। কোথাও কোথাও দু’চারটা করে ভোট পড়লেও এর মধ্যে বেশিরভাগই ছিল জাল।
প্রহসনের নির্বাচন-গউছ
স্টাফ রিপোর্টার ॥ প্রহসনের নির্বাচন বাতিল ও সারাদেশের ১৮ দলের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে হবিগঞ্জে হরতাল পালিত হয়েছে।
১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘন্টার প্রথম দিনে গতকাল সোমবার সকালে শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে পিকেটিং করেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। শায়েস্তানগর পয়েন্টে হরতালের পিকেটিং ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মেয়র জি কে গউছ বলেন- ৫ জানুয়ারীর কলংকময় প্রহসনের নির্বাচনে প্রমাণ হয়েছে নির্দলীয় নিরক্ষেপ তত্বাবধায় সরকারের বিকল্প নেই। তত্বাবধায় সরকারে ছাড়া দেশে সুষ্ঠু, অবাধ, নিরক্ষেপ, শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহনমূলক নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে নির্বাচনের নামে এই প্রহসন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান। মেয়র বলেন-সবখানে সারাদিন ভোটকেন্দ্র গুলো শূন্য পড়েছিল। কেউ ভোট দিতে আসেনি। বহু ভোট কেন্দ্রে একটি ভোটও পড়েনি। কোথাও কোথাও দু’চারটা করে ভোট পড়লেও এর মধ্যে বেশিরভাগই ছিল জাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com