শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪
  • ৪৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও অতিথি পাখি বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত রবিবার দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে অতিথি পাখি বিক্রির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ লুৎফর রহমান নুরুল আমিনকে আটক করে তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে আটক নুরুল আমিন দোষ স্বীকার করায় তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২ শত টাকা জরিমানা করেন। পরে নুরুল আমিনের কাছ থেকে উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির ১১ টি পাখি স্থানীয় ছাইরা বিলে অবমুক্ত করা হয়। এ ছাড়াও একই ভ্রাম্যমান আদালত উপজেলার ইমামবাড়ি বাজারে নানা অনিয়মের অপরাধে কয়েক যানবাহন ও ব্যবসা প্রতিষ্টনকে ১ হাজার ৫ শত টাকার জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com