বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে কাল বৈশাখীর ঝড়ে ঘর-বাড়ী,বোরো ফসলের ব্যাপক ক্ষতি ॥ ২৬টি খুটি ভেঙ্গে পড়ায় ২০ ঘন্টা বিদ্যুৎবিহীন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার উপর দিয়ে রবিবার রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের প্রায় ২৬টি খুঁটি ও ৬৫ স্থানে বিদ্যুতের তার ছিড়ে পড়ায় প্রায় ২০ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল গোটা উপজেলা। এছাড়া প্রায় শতাধিক কাচা ঘর-বাড়ী, গাছপালা ভেঙ্গে পড়ে। ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় উঠতি বোরো ফসল।
জানা যায়, ওই রাত সাড়ে ১১টা থেকে প্রায় ১টা পর্যন্ত থেমে থেমে কাল বৈশাখীর আঘাতে উপজেলার প্রায় সর্বত্রই কমবেশী ক্ষতিগ্রস্থ হয়। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের উপমহা ব্যবস্থাপক এ.কে আজাদ বলেন ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতির ২৬টি খুটি ভেঙ্গে পড়ে এবং ৬৫টি এলাকায় তার ছিড়ে পড়ে। আমাদের লোকজন প্রায় সারাদিন কাজ করে শুধু উপজেলা সদরসহ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছি। পুরোপুরি লাইন চালু করতে কিছু সময় লাগবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল হক বলেন ঝড়ে উঠতি বোরা ফসলসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ কর্মীরা ক্ষতির পরিমাণ নির্ধারণ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com