শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের তাবিরুল ইসলাম হাবিব ব্রিটেনে কাউন্সিলর প্রার্থী

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ আসছে ৫মে বৃটেনের স্থানীয় সরকার (কাউন্সিল) নির্বাচনে ওল্ডহ্যাম কাউন্সিলের দক্ষিণ চাডারটন ওয়ার্ডে নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের সন্তান তাবিরুল ইসলাম হাবিব। লিবারেল ডেমোক্রাট দলের কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৯৩ সাল থেকে ওল্ডহ্যামে বাস করছেন হাবিব। তিনি ভিবিন্ন সংঘটনের সাথে জড়িত রয়েছেন আর কমিউনিটি ও দেশের স্বার্থে কাজ করে আসছেন। বর্তমানে ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন।
হাবিব ১৯৭৪ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। হাবিবের বাবা ঘোলডুবা গ্রামের মরহুম হাজী আব্দুল বারিক সাহেব। হাবিব বিবাহিত ও ৪ সন্তানের পিতা। তিনি সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন এবং উনার নির্বাচনী এলাকার সবাইকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com