বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

কুর্শি ইউপির আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীরা গতকাল বিকেলে এক মতবিনিময় সভা শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হন। যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ও সম্ভ্যাব চেয়ারম্যান প্রার্থী অনর উদ্দিন জাহিদ এর সভাপতিত্বে ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী ওবায়েদুল কাদের হেলাল, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু তালেব চৌধুরী নিজাম, যুক্তরাজ্য যুবলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুকিত, সাবেক ছাত্রলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল বাছিত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উজ্জল সর্দার প্রমুখ।
সভায় বক্তাগন বলেন, ৬নং কুর্শি ইউপি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা চূড়ান্ত নয়। দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার এখতিয়ার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই সংগত কারণে স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় দলীয় মনোনীত প্রার্থী হিসেবে আলী আহমেদ মুছার নাম প্রকাশ হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত ছাড়াই এ ধরণের সংবাদ প্রকাশ হওয়ার বিস্ময় প্রকাশ করেন তারা। বক্তরা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা বিগত উপ-নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়ার পক্ষে কাজ করেন। এবং সম্প্রতি যুক্তরাজ্যে এনটিভির চেয়ারম্যান মোছাদ্দেক আলী ফালুর মুক্তির দাবীতে সভা সমাবেশ করেন দলের বিরুদ্ধে অবস্থান নেন। তার বিতর্কিত ভূমিকায় কুর্শি ইউনিয়নের তৃনমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ। বক্তাগন আলী আহমেদ মুছাকে বাদ দিয়ে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ কাউকে মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com