সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচঙ্গের বক্তারপুর আবুল খায়ের স্কুলের নির্বাচন নিয়ে তুলকালাম কান্ড ॥ প্রার্থীর পক্ষে সীল মারায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শোকরানা ৩ ঘন্টা অবরুদ্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬
  • ৬৮৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তুলকালাম কান্ড ঘটেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রিজাইডিং অফিসার কাউছার শুকরানা এক প্রার্থীর পক্ষে সীল প্রয়োগ করেন এ অভিযোগে ভোটারের হাতে লাঞ্ছিত হয়েছেন। পরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যস্থতায় নির্বাচন কমিশন ভোট গ্রহন স্থগিত করে এবং আগামী ১১ এপ্রিল নতুন করে নির্বাচনের তারিখ লিখিতভাবে ঘোষণা করে ম্যানেজিং কমিটি ও এলাকার মুরুব্বীয়ানদের নিকট সমঝিয়ে দিয়ে নির্বাচন কমিশনার সঙ্গীয়দের নিয়ে স্কুল ত্যাগ করেন। ১১ এপ্রিল এর নির্বাচনে প্রার্থীগনকে প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ হচ্ছেন- ইয়াওর মিয়া, জামাল মিয়া, ফরিদ মিয়া, মহিবুর রহমান ও সুলাইমান মিয়া।
SUKRA copyসুত্রে জানা যায়, গতকাল সকাল ১০ ঘটিকায় বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। টানা প্রায় দেড়ঘন্টা ভোট চলার পর আতাউর রহমান নামের একজন ভোটার অভিভাবক প্রতিনিধি ইয়াওর মিয়াকে ভোট দেয়ার জন্য প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শুকরানার সহযোগিতা চান। এসময় প্রিজাইডিং অফিসার ইয়াওর মিয়াকে ভোট না দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদ আহমদের নামে সীল মারেন বলে আতাউর রহমান অভিযোগ এনে কাউছার শুকরানার নিকট থেকে ব্যালেট পেপার ও সীল ছিনিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে ভোটাররা উত্তেজিত হয়ে প্রিজাইডিং অফিসারকে কিলঘুসি মারতে থাকলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে এলাকার গন্যমান্য ব্যক্তির্গের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উপস্থিত ভোটারদের রোশানল থেকে বাঁচতে প্রিজাইডিং অফিসার কাউছার শুকরানাকে প্রায় ৩ ঘন্টা একটি কক্ষে আটকে রাখা হয়। পরে কাউছার শুকরানা ভুলের জন্য উপস্থিত মুরুব্বীয়ানদের নিকট দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত হবেন না বলে অঙ্গীকার করেন। পরে সকলের উপস্থিতিতে কাস্টিং ভোটের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার আরজু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানার বক্তব্য জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করেন বলেন, একজন ভোটার ভোট দেয়ার জন্য তার সহযোগিতা চান, ওই ভোটার ভোট দেয়ার সময় তার পছন্দের প্রার্থীর উপর সীল না পড়ে অন্য প্রার্থীর উপর সীল পড়ায় তার উপর সে ক্ষিপ্ত হয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে। পরে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সোমবার এর নির্বাচন (৪/৪/১৬ইং) বাতিল করে আগামী ১১ এপ্রিল পুনঃনির্বাচনের তারিখ ঘোষনা দেয়া হয়। ওই দিন প্রার্থীদের বিপরীতে প্রতীক বরাদ্দের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com