শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে ৫ ইউনিয়ন নির্বাচনে বিএনপি-জামাতসহ ১১ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থীর মধ্যে বিএনপি-জামায়াত সহ ১১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে ৬ জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন-আব্দুল আউয়াল (মোটর সাইকেল), মশক আলী (অটোরিক্সা), রওশন আলী (আনারস) এবং হুমায়ূন কবীর (ঘোড়া)।
বদলপুর ইউনিয়নে ৫জন প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন-বিএনপির প্রার্থী রমাকান্ত সরকার (ধানের শীষ) ও জাতীয় পার্টির প্রবির চন্দ্র দাস (লাঙ্গল)।
জলসুখা ইউনিয়নে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন-বিএনপির মনোনিত প্রার্থী আবু আলী ইছাক চৌধুরী দিলু (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর নূর (ঘোড়া)।
কাকাইলছেও ইউনিয়নে ৩ জন প্রার্থীর মধ্যে ১ জনের জামানত বাজেয়া হয়েছে। তিনি হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল মীর (আনারস)।
শিবপাশা ইউনিয়নে ৬ জন প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন-খেলাফত মজলিসের প্রার্থী খেলু মিয়া (দেয়াল ঘড়ি) এবং জামায়েতের প্রার্থী নূরুল হক (ঘোড়)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com