শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শিক্ষা এবং খেলাধুলাকে বুকে ধারণ করতে হবে ব্যারিষ্টার সৈয়দ সুমন

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৫৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, শিক্ষা এবং খেলাধুলাকে যদি যুবকরা বুকে ধারণ করতে পারে তাহলে কেউ আর তাকে দাবিয়ে রাখতে পারবে না। জীবনে সাফল্য তার আসবেই। তিনি গতকাল উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজার সংলগ্ন মাঠে ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত মাতৃভাষা লেপটপ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওই অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, শিক্ষক আঃ মালেক, ইউপি আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন খান, সাংবাদিক নুরুল আমিন, ইউনিক্স সভাপতি কাজী মান্না, মোশাহিদ উদ্দিন, রায়হান উদ্দিন, মেম্বার কাজল মিয়া প্রমুখ। ফাইনাল খেলাটি মল্ড রেবার বনাম অল ব্রাদ্রার্স ক্লাবের মাঝে অনুষ্টিত হয়। ওই খেলায় বিজয়ী হয় জারুলিয়ার মল্ড কাব। সৈয়দ সুমন আরো বলেন, পৃথিবীতে যারাই শীর্ষত্ব অর্জন করেছেন তারা সবাই তৃণমূল থেকে শিক্ষা নিয়েছেন। তাই তৃণমূল থেকেই খেলা-ধুলা এবং শিক্ষা গ্রহণ করতে হবে। পরে বিজয়ী দলের কাছে বিজয়ের ট্রপি লেপটপ তোলে দেন তিনি। ফ্রেন্ডস সোসাইটি সকল অতিথিকে পুরস্কৃত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com