শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার খবরে শহরে বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার খবরে পদ বঞ্চিত ছাত্রলীগ নেতারা গতকাল বৃহস্পতিবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ছাত্রনেতা আবু ছালেহ জীবনকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দেলোয়ার হোসেনকে সভাপতি এবং নিরঞ্জন দাশকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি অনানুষ্টানিকভাবে ঘোষণা করেন। এই খবর নবীগঞ্জে পৌছুলে পদ বঞ্চিত নেতা মফিজ আহমদ, সালমান ও মহিনুরের নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ গতকাল রাতেই শহরে বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক দেয়া কমিটি বাতিল দাবী করে তাদের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com