সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যকরি কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥  নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সন্ধ্যায় ৭টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বদরুজ্জামান চৌধুরী স্বাধীন। যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কয়েছ মিয়া, সাধারণ সম্পাদক দিলীপ সরকার, সাংগঠনিক সম্পাদক চরিত্র রায়, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রেশাদ মাহমুদ জসিম, সাংগঠনিক সম্পাদক দেয়ান খালেক, শ্রমিক লীগ সভাপতি প্রদ্বীপ কান্তি রায়, সাধারণ সম্পাদক আল-আমিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডালিম আহমেদ।
সভায় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন যুবকলীগ নেতা দেওয়ান মোস্তাক, রাকু চৌধুরী, অলি খান, শ্রীবাস রায়, সোহেল মিয়া, লিটন দত্ত, রুবেল চৌধুরী, তাহির মিয়া, মহিতুর, ছালেক মিয়া, রিপন মিয়া, আব্দুল হাই, আব্দুল বারি লেচু, রুবেল মিয়া, আবু তাহের, জিয়াউর রহমান, এখলাছ মিয়া, মানিক মিয়া, বশির চৌধুরী, মোহাম্মদ আলী প্রমূখ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বদরুজ্জামান চৌধুরী স্বাধীনকে সভাপতি, ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক ও লিটন দত্তকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের কার্যকরি কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ আহমেদ পাঠান নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, স্বচ্ছ রাজনীতির স্বার্থে কারও পকেট কমিটি কালিয়ারভাঙ্গা ইউনিয়নে স্থান পাবে না। তিনি বলেন, আশা করি উক্ত নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী ইউনিয়ন নির্বাচনে অত্র ইউনিয়নে নৌকা মার্কার বিজয় সু-নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com