সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

প্রহসনের নির্বাচন বাতিল ও বেগম জিয়ার বাসা থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে-এমপি শেখ সুজাত মিয়া

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও কলেজ ছাত্রদলের বনার্ঢ্য শুভা যাত্রা ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শুভাযাত্রা শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেন, গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের মুক্তি, বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে পুলিশি ব্যারিকেড প্রত্যাহার এবং প্রহসনের নির্বাচনের তফশীল বাতিল করতে হবে। অন্যতায় সারা দেশের ন্যায় নবীগঞ্জ-বাহুবলসহ হবিগঞ্জ জেলায় হরতাল, অবরোধ দিয়ে অচল করে দেয়া হবে। তিনি সময়ের সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিসহ আমার দেশ পত্রিকার ছাপাখানা খোলে দেয়ার দাবী জানান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোর্শেদ আহমদ, যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, নুরুল আমীন, আহমদ ঠাকুর রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনাম আহমদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, থানা ছাত্রদল নেতা আবুল হাসনাত আবুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর ইসলাম জিয়া, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, কাউছার আলম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com