রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে নবীগঞ্জে শিক্ষকদের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ৫০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে বঞ্চিত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ জে.কে মডেল হাইস্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম। এর আগে বিভিন্ন দাবী দাওয়া উল্লেখ করে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে জে.কে হাইস্কুল প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, সমিতির সাংগঠনিক সম্পাদক ও ইনাতগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুল আলম, মোস্তফাপুর মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর নুর, তাহিরপুর মাদ্রাসার প্রভাষক আলতাফ হোসেন, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও রাগীব রাবেয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আউশকান্দি র.প স্কুল এন্ড কলেজের প্রভাষক দিলশাদ মিয়া, হাফিজুর রহমান মোল্লা, হিরা মিয়া গালস্ স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমেদ, দীঘলবাক হাইস্কুলের প্রধান শিক্ষক নিজামুল হক, হিরা মিয়া স্কুলের সিনিয়র শিক্ষক আশরাফুল আলম, হাজী আঞ্জব আলী হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, আজিজ হাবিব হাইস্কুলের সিনিয়র শিক্ষক মছদ্দর আলী, দিনারপুর হাইস্কুলের শিক্ষক মহিসিনুর রহমান ও ঘোলডুবা হাইস্কুলের শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, চলতি মাসের মধ্যে তাদের দাবী দাওয়া না মানলে আগামী ১এপ্রিল থেকে সারা দেশের ন্যায় নবীগঞ্জের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জনসহ ব্যাপক আন্দোলনের ডাক দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com