শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের করগাও ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে অলিমা মফিজ ফাউন্ডেশনের টিন বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০১৬
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অলিমা মফিজ ফাউন্ডেশন-ইউকে’র উদ্যোগে উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ১টি মসজিদসহ হতদরিদ্র ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। গত শুক্রবার ফাউন্ডেশনের কর্মসুচি পরিচালক ও পারলেক্স-এর আঞ্চলিক পরিচালক নোমান আহমেদ চৌধুরীর পরিচালনায় ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ টিন বিতরণ করা হয়।
টিন বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার পিতা হাজী শেখ মোহাম্মাদ মফিজ উদ্দিন, করগাঁও জামে মসজিদের সেক্রেটারী হাজী আবু তাহের মিয়া, শেখ আব্দুর রহিম, শেখ নাসিম উদ্দিন সোহান, হারুনুর রশিদ, নুনু মিয়া, দিলাল মিয়া, হাফিজুর রহমান, রুহুল আমিন, জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
ফাউন্ডেশনের কর্মসুচি পরিচালক নোমান আহমেদ চৌধুরী জানান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ (এফসিসিএ,এমবিএ) একজন শিক্ষানুরাগী। তিনি যুক্তরাজ্যের বিশিষ্ট ইনভেষ্টমেন্ট ব্যাংকার ও এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের শিল্পোদ্যোক্তার জন্য শিল্প স্থাপন/সম্প্রসারণ কাজে ব্যাংকিং চ্যানেলে অর্থায়নের সুব্যবস্থার কাজ করেন। তিনি এলাকার মাটি ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার জন্য তার মা-বাবার নামে প্রতিষ্ঠা করেছেন-অলিমা মফিজ ফাউন্ডেশন-ইউকে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com