সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আলাপুর গ্রামে বিয়ে বাড়ীতে ইভটিজিং ॥ সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামে বিয়ে বাড়িতে ইভটিজিং করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার আলাপুর গ্রামের ছাবু মিয়ার কন্যার বিয়ে বাড়িতে মেয়েদের ইভটিজিং করাকে কেন্দ্র করে দিলোয়ারের সাথে বাকবিতন্ডা হয় পার্শ্ববর্তী যাত্রাবড়বাড়ি গ্রামের রাসেলের। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাসেলের গ্রামের লোকজন আলাপুরে এসে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানার এসআই রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গুরুতর আহত অবস্থায় হোসেন আলী (১৮), খেলু মিয়া (৩৫), আজিজ (৩০), আব্দুল হাই (৩০), ফারুক মিয়া (২০), রুবেল (২৩), সুমন (২৫) ও মুক্তিযোদ্ধা সালাম উল্লা (৭০) ও দেলোয়ার (২৬)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com