সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে কোটি টাকা সম্পত্তি উদ্ধারের পরদিন ফের দখল

  • আপডেট টাইম শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর এলাকায় অবস্থিত সরকারের কোটি টাকার বিল রকম ভূমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারের একদিনের ব্যবধানে ফের অবৈধ দখলে চলে গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। অবৈধ দখলদাররা পূণরায় ওই ভুমিতে ৩টি টিনসেটের ঘর নির্মাণ করায় তাদের কুটিঁর জোর কোথায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনও রয়েছে নীরব। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরকারী ভূমিতে ঘর নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও বিলের পাড়ে তিনটি টিনসেট ঘর নির্মাণ করায় গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লোকদের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু অবৈধ ভূমি কেখোরা পুণরায় ওই জায়গায় বৃহস্পতিবার গভীর রাতে ৩টি টিনসেটের ঘর নির্মাণ করেছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে অবস্থিত পৌর শহরতলীর ছালামতপুর মৌজাস্থ জে.এল.নং ৯০, হাল ৯৩, দাগ নং ৩৩৬, হাল দাগ নং ৩৬৭ এর মোট মোয়াজি ৪ একর ৭১ শতক সরকারী ভূমি রয়েছে। এর মধ্যে পৌর বাস টার্মিনালের দখলে রয়েছে ২ একর ১৫ শতক ও গ্যাস অফিসের দখলে প্রায় ১ একর। বাকি ১ একর ৫৬ শতক সরকারী বিল রকম ভূমি জবর দখলের চেষ্টা করছেন এক শ্রেণীর ভুমিখেকো প্রভাবশালীরা। সম্প্রতি ছালামতপুর গ্রামের মৃত রিয়ান উদ্দিনের ছেলে ওয়াহিদ উদ্দিন ও তাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলামের নেতৃত্বে ৭/৮ জনের একদল ভুমি দস্যু সরকারের বিল রকম কোটি টাকার ভূমি জবর দখলের জন্য তিনটি টিন সেট ঘর নির্মাণসহ মাটি ভরাট করার কাজ শুরু করে। খবর পেয়ে গ্রামবাসী বাধা দিলেও তারা কোন তোয়াক্কা করেনি। ফলে গত সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বরাবরে গ্রামবাসীর পক্ষে মোঃ মালদার মিয়া সরকারের কোটি টাকার ওই সম্পত্তি রক্ষার জন্য জনস্বার্থে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে ভূমি অফিসের সার্ভেয়ারকে সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার নিদের্শ প্রদান করেন। সার্ভেয়ার আমিনুল ইসলাম সরজমিনে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধসহ অবৈধভাবে নির্মিত স্থাপনা গুটিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। অন্যতায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেন। কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করে সরকারী ভূমিতে তিনটি ঘর নির্মান করে প্রভাবশালীরা।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ ভাবে সরকারী ভূমিতে নির্মিত অবৈধ তিনটি স্থাপনা উচ্ছেদ করেন। এদিকে উচ্ছেদ করার এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার গভীর রাতে উক্ত ওয়াহিদ উদ্দিন ও নুরুল ইসলাম গংরা পুণরায় সরকারের কোটি টাকার সম্পত্তি অবৈধ ভাবে দখল করার উদ্দেশ্যে ঘর নির্মাণ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় লোকজন। অপর একটি সুত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা গ্রহন না করলে গ্রামবাসী সম্মিলিতভাবে অবশিষ্ট ভূমি দখল করার পরিকল্পনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com