সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের খনকারীপাড়ায় জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামে জমি দখল নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, একই গ্রামের আবু বক্করের সাথে আঃ গফফারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আবু বকর বাদি হয়ে কোর্টে মামলা করলে আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারী করেন। এ আদেশ উপেক্ষা করে প্রতিপক্ষ জোর পূর্বক জমি দখল করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ইউসুফ (৫০), রাশিদা বেগম (৩০), আবু বকর (৪০), সেবুল (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া জুয়েল, মোতাহের ও সোহাগকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com