সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আগুন দিয়ে ট্রাকচালক ও শিশু হত্যা রাজনীতি নয়-আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকে, আর কর্মসূচি বাস্তবায়ন করে জামায়াত। তাই এ সকল খুনি চক্রের বিরুদ্ধে আবার ৭১ এর মত দূর্গ গড়ে তুলে তাদের রুখে দাঁড়াতে হবে। অবরোধের নামে বিএনপি-জামায়াত জোটের আগুন দিয়ে ট্রাকচালক ও শিশু হত্যা কোন রাজনীতি নয়, তাদের এই আন্দোলন সফল হবে না। গতকাল বুধবার বিকালে মুড়িয়াউক ও বুল্লা ইউনিয়নের  দুটি পৃথক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করুন।
উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী টিপু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা র্মোশেদ কামাল চৌধুরী,আলাউদ্দিন ভূইয়া,সাবেক চেয়ারম্যান নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, সাংগঠনিক সম্পাদক মোতাকাব্বির চৌধুরী মলিন, ফজলে এলাহী ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া। লাখাই উপজেলা কৃষকলীগ আহ্বায়ক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হুসেন মান্না, ফারুক মিয়া, আবুল কালাম, মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম, হাফিজুল ইসলাম, লাখাই উপজেলা ছাত্রলীগের সভাপতি খোকন চন্দ্র গোপ সৌরভ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com