রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

চুনারুঘাটে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৫কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উপজেলার চিমটিবিল গ্রামের মৃত আব্দুল জাহিরের ছেলে রমজান আলী (৩০) ও একই গ্রামের সফর আলীর ছেলে রফিক মিয়া (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে আটককৃতরা ৫কেজি গাঁজা নিয়ে চুনারুঘাট-মাধবপুর সড়কের চন্ডীছড়া চা বাগানের মাজার এলাকায় অবস্থান করছিল। এ খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান-দীর্ঘদিন ধরে আটককৃতরা ভারত থেকে সীমান্ত পথে গাঁজা পাচার করে জেলা সদর হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পাচার কাজে জড়িত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com