রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জে নারী দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জ পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরে নীমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম ও সিভিল সার্জন ডা. দেবপদ রায়। এদিকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসুচি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com