রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ৬৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে মঙ্গলবার সন্ধ্যায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামে দু’শিশু টিউবওয়েল থেকে পানি আনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষে মহিলাসহ ১০জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় সোনিয়া আক্তার (১০), মেরিনা আক্তার (৪০), রোকসানা আক্তার (২৩), লাল বানু (৫০), কালা মিয়া (৫০), মিলন মিয়া (১৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে। অপর দিকে একই ইউনিয়নের নাজিরপুর গ্রামের আবুল কালামের একটি ছাগল একই গ্রামের তারা মিয়ার জমির ধান খাওয়াকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ বাধেঁ। এতে মহিলাসহ ১৫ জন আহত হয়। গুরুত্বর আহত তারা মিয়া (৫০), জামাল মিয়া (২২), আবুল কালাম (২৫), আবুল বাশার (২২), সাফিয়া খাতুন (৬০), আয়েশা খাতুন (৪০), খোদেজা বেগম (৫৫), আছিয়া বেগম (২৩), মাসুমা বেগম (১৫), হাফিজা বেগম (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com