সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সুলতানশী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের সুলতানশী গ্রামে দু’দলের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের পঞ্চায়েত সর্দার আলতাব হোসেনের (৫৫) সঙ্গে একই গ্রামের অ্যাডভোকেট মঈনুল হোসেন দুলালের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আলতাব হোসেন (৫৫), সাদেক মিয়া (৩৫), মনোয়ারা খাতুন (৫০), আব্দুল মতিন (৫৫) ও আব্দুল জলিলকে (৫৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কুদরত (৩০), জামিল (৪৫), আজিজুল (৩৫), হেনা (৪৫), দুলাল (৩৫), অ্যাডভোকেট মঈনুল হোসেন দুলাল (৩৬), আলী (৫৫), সঞ্জিব (২৪), নার্গিস (১৭), নইব (৩৫), রিপন (১৬), সাজু (২৫) ও এমদাদুলসহ (২৫) অন্তত ৪০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে গতকাল রাতেই ফারুক আলম বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ১২ জনের নাম উলে­খ ও ৬/৭জনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com